যোগদান করলেন নতুন উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন উপাচার্য মো. আনোয়ার হোসেন। উপাচার্য হিসেবে যোগদান উপলক্ষে গতকাল শনিবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণু জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান। তিনি বিশ্ববিদ্যালয়টির বিদায়ী উপাচার্য আবদুস সাত্তারের স্থলাভিষিক্ত হলেন।

গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ শেখ আবুল হোসেন, রেজিস্ট্রার আহসান হাবীব, বিশ্ববিদ্যালয়ের ডিন বিপ্লব কুমার বিশ্বাস, ইকবাল কবির জাহিদ ও নাসিম রেজা, প্রক্টর মশিউর রহমান প্রমুখ।