রংপুর বিভাগে করোনায় আরও ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৫৫৬
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৬ জন মারা গেছেন। এই সময়ে ৫৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঠাকুরগাঁও জেলার সাতজন, দিনাজপুরের চারজন, পঞ্চগড়ের দুজন, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার একজন করে রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় ১ হাজার ২৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলার ১০৭ জন, ঠাকুরগাঁওয়ের ১৩২ জন, নীলফামারীর ৫০ জন, পঞ্চগড়ের ৩৬ জন, কুড়িগ্রামের ৪০ জন, লালমনিরহাটের ৩৯ জন, গাইবান্ধার ৫৭ জন ও রংপুরের ৯৫ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪৩ শতাংশ। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল মোট ২৮ হাজার ২৪৮।
স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, নতুন ১৬ জন নিয়ে বিভাগে করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫৬৭। এর মধ্যে দিনাজপুর জেলার ২০২ জন, রংপুরের ১১৫ জন, ঠাকুরগাঁওয়ের ১০০ জন, পঞ্চগড়ের ২৬ জন, নীলফামারীর ৩৮ জন, লালমনিরহাটের ৩০ জন, কুড়িগ্রামের ২৮ জন ও গাইবান্ধার ২৮ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৮ জন।
এ বিষয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।