রংপুর বিভাগে করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৮৭ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

রংপুর বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন মারা গেছেন। একই সঙ্গে ৫৪২ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ৮৭ জন। শনাক্তের হার ১৬ দশমিক শূন্য ৫। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৫৩ হাজার ১০৪।

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০১ জন। আজ মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ জন মারা যাওয়া ব্যক্তির মধ্যে রংপুর জেলায় ৩ জন, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলায় ১ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন ৫ জন নিয়ে বিভাগে করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৯৩। এর মধ্যে দিনাজপুর জেলার সর্বোচ্চ ৩১৯ জন। এ ছাড়া রংপুরের ২৮৩ জন, ঠাকুরগাঁওয়ের ২৪১ জন, পঞ্চগড়ের ৭৫ জন, নীলফামারীর ৮৫ জন, লালমনিরহাটের ৬৩ জন, কুড়িগ্রামের ৬৬ জন ও গাইবান্ধার ৬১ জন করোনায় মারা গেছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্র আরও জানায়, ২৪ ঘণ্টায় ৫৪২ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৮৭ জন। এর মধ্যে রংপুর জেলায় ১৭ জন, দিনাজপুরের ৩৫ জন, কুড়িগ্রামের ৭ জন, নীলফামারীর ৫ জন, ঠাকুরগাঁওয়ের ১১ জন, গাইবান্ধার ৪ জন, পঞ্চগড়ের ৬ জন ও লালমনিরহাটের ২ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৫৩ হাজার ১০৪।