রংপুর বিভাগে করোনায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ৪৭৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের প্রতীকী ছবি

রংপুর বিভাগে করোনায় ২৪ ঘণ্টার ব্যবধানে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪৭৩ জনের। মৃত ব্যক্তিদের মধ্যে রংপুর জেলার তিনজন, দিনাজপুরের তিনজন, ঠাকুরগাঁয়ের দুজন ও গাইবান্ধার একজন।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫১০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪৭৩ জনের। শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছেন ২৫ হাজার ৯৮০ জন। অন্যদিকে এ বিভাগে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১৯ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭৩ জন।

আজ রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলামের পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে নমুনা পরীক্ষা হয়েছে ১ হাজার ৫১০ জনের। শনাক্ত হওয়া ৪৭৩ জনের মধ্যে দিনাজপুর জেলার ১৩৬, ঠাকুরগাঁয়ের ৮৯, নীলফামারীর ২৮, পঞ্চগড়ের ২২, কুড়িগ্রামের ৩৮, লালমনিরহাটের ৩৯, গাইবান্ধার ৩৯ ও রংপুরের ৮২ জন।

করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা যাওয়া ৫১৯ জনের মধ্যে দিনাজপুর জেলার ১৮৫, রংপুরের ১১৪, ঠাকুরগাঁয়ের ৮৫, পঞ্চগড়ের ২২, নীলফামারীর ৩৮, লালমনিরহাটের ২৪, কুড়িগ্রামের ২৭ ও গাইবান্ধার ২৪ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।