রংপুর বিভাগে করোনায় মৃত্যু ১৫, শনাক্ত ৬৭৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ।
প্রতীকী ছবি

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৫ জন মারা গেছেন। এই সময়ে ৬৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঠাকুরগাঁওয়ের তিনজন, দিনাজপুরের চারজন, রংপুরের তিনজন, লালমনিরহাটের দুজন, পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারীর একজন করে আছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৬৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলার ২৬৭ জন, ঠাকুরগাঁওয়ের ১৩০ জন, নীলফামারীর ৩১ জন, পঞ্চগড়ের ৪৭ জন, কুড়িগ্রামের ৪৮ জন, লালমনিরহাটের ৩১ জন, গাইবান্ধার ৩৭ জন ও রংপুরের ৮৫ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল মোট ২৮ হাজার ৯২৪। ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৪ দশমিক ২৩ শতাংশ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, নতুন ১৫ জন নিয়ে বিভাগে করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫৮২। এর মধ্যে দিনাজপুর জেলার ২০৬ জন, রংপুরের ১১৮ জন, ঠাকুরগাঁওয়ের ১০৩ জন, পঞ্চগড়ের ২৭ জন, নীলফামারীর ৩৯ জন, লালমনিরহাটের ৩২ জন, কুড়িগ্রামের ২৯ জন ও গাইবান্ধার ২৮ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৩ জন।

এ বিষয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।