রংপুর বিভাগে করোনায় ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু, শনাক্ত ৫০২
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৮ জন মারা গেছেন। একই সঙ্গে ১ হাজার ৬৪৯ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ৫০২ জন। সুস্থ হয়েছেন ৫৩৪ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০ দশমিক ৪৪ শতাংশ। আজ বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ১৮ জনের মৃত্যুর ঘটনা ঘটে। মৃত ব্যক্তিদের মধ্যে রংপুর জেলায় সর্বোচ্চ সাতজন, ঠাকুরগাঁওয়ে চারজন, দিনাজপুরে তিনজন, পঞ্চগড়ের দুজন, লালমনিরহাট ও গাইবান্ধায় একজন করে আছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৫০২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে রংপুর জেলায় সর্বোচ্চ ১৩৯ জন, দিনাজপুরে ৭২ জন, কুড়িগ্রামে ৬৫ জন, নীলফামারীতে ৪৪ জন, ঠাকুরগাঁওয়ের ৭৪ জন, গাইবান্ধার ৪০ জন, পঞ্চগড়ের ৪৭ জন ও লালমনিরহাটের ২১ জন। এ নিয়ে বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৪৬ হাজার ৯৮৮।
স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, নতুন ১৮ জন নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা ৯৯৬। তাঁদের মধ্যে দিনাজপুর জেলার সর্বোচ্চ ২৮২ জন, রংপুরের ২২৩ জন, ঠাকুরগাঁওয়ের ১৯৩ জন, পঞ্চগড়ের ৬৩ জন, নীলফামারীর ৭১ জন, লালমনিরহাটের ৫৭ জন, কুড়িগ্রামের ৫৬ জন ও গাইবান্ধার ৫১ জন।
এ বিষয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।