রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ৫৯, মৃত্যু ১
রংপুর বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) আরও একজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ৮৩৫ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ৫৯ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৫৩ হাজার ৯৬৪।
একই সঙ্গে সুস্থ হয়েছেন ১৪২ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত ৭ দশমিক শূন্য ৭ শতাংশ। আজ বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন একজন নিয়ে বিভাগে করোনায় সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ১ হাজার ২১৩। এর মধ্যে দিনাজপুর জেলার সর্বোচ্চ ৩২০ জন। এ ছাড়া রংপুরের ২৮৯ জন, ঠাকুরগাঁওয়ের ২৪৫, পঞ্চগড়ের ৭৯, নীলফামারীর ৮৭, লালমনিরহাটের ৬৪, কুড়িগ্রামের ৬৬ ও গাইবান্ধার ৬৩ জন মারা গেছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্র আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ৮৩৫ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৫৯ জন। এর মধ্যে রংপুর জেলায় ১০ জন, দিনাজপুরের ১৫, কুড়িগ্রামের ১, নীলফামারীর ৪, ঠাকুরগাঁওয়ের ১১, গাইবান্ধার ৫ ও পঞ্চগড়ের ১৩ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৫৩ হাজার ৯৬৪।
এ বিষয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।