রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা ভাইরাস
প্রতীকী ছবি

রংপুর বিভাগে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) একজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ১ হাজার ৭ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ৬৪ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৫৪ হাজার ৪১৯।

একই সঙ্গে সুস্থ হয়েছেন ৫৫ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৬ দশমিক ৩৬ শতাংশ। আজ শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন একজন নিয়ে এখন পর্যন্ত বিভাগে করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ১ হাজার ২২০। এর মধ্যে দিনাজপুরে সর্বোচ্চ ৩২২ জন। এ ছাড়া রংপুরের ২৯০ জন, ঠাকুরগাঁওয়ের ২৪৭ জন, পঞ্চগড়ের ৭৯ জন, নীলফামারীর ৮৭ জন, লালমনিরহাটের ৬৬ জন, কুড়িগ্রামের ৬৬ জন ও গাইবান্ধার ৬৩ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্র আরও জানায়, ২৪ ঘণ্টায় ১ হাজার ৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৬৪ জনের। এর মধ্যে রংপুরে ১০ জন, পঞ্চগড়ে ১৫ জন, নীলফামারীতে ৩ জন, কুড়িগ্রামে ২ জন, ঠাকুরগাঁওয়ে ১৮ জন, দিনাজপুরের ১০ জন ও গাইবান্ধায় ৬ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৫৪ হাজার ৪১৯।

এ বিষয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। কেননা করোনা প্রতিরোধ করতে পারে জনসচেতনতা। তাই ঘরের বাইরে বের হলে মুখে মাস্ক পরার বিকল্প নেই।