রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু
রংপুর বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ১ হাজার ২৭৭ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ২০৯ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত করোনা রোগীর সংখ্যা মোট ৫১ হাজার ৪৫২।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১২ জন। আজ শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে ঠাকুরগাঁওয়ে তিনজন। রংপুর, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে ১ জন করে রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন সাতজন নিয়ে বিভাগে করোনায় সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৩৬ জন। এর মধ্যে দিনাজপুরে সর্বোচ্চ ৩১০ জন। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রংপুরের ২৬৭ জন, ঠাকুরগাঁওয়ের ২২৭ জন, পঞ্চগড়ের ৭২ জন, নীলফামারীর ৮০ জন, লালমনিরহাটের ৫৯ জন, কুড়িগ্রামের ৬২ জন ও গাইবান্ধার ৫৯ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্র আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২০৯ জনের। এর মধ্যে রংপুরে ৪৪ জন, দিনাজপুরে ২৯ জন, কুড়িগ্রামে ২৪ জন, নীলফামারীতে ১৯ জন, ঠাকুরগাঁওয়ে ২৮ জন, গাইবান্ধায় ৩৭ জন, পঞ্চগড়ে ১৬ জন ও লালমনিরহাটে ১২ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৫১ হাজার ৪৫২।
এ বিষয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।