রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা) করোনায় সংক্রমিত আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে করোনা শনাক্ত হয়েছে নতুন ৪৬৫ জনের। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দিনাজপুরের চারজন, লালমনিরহাটের তিনজন, ঠাকুরগাঁওয়ের দুজন ও গাইবান্ধার একজন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ১ হাজার ১৪০ জনের নমুনা পরীক্ষায় নতুন ৪৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলার ১৫১ জন, ঠাকুরগাঁওয়ের ১০৮ জন, নীলফামারীর ৩৭ জন, পঞ্চগড়ের ১৫ জন, কুড়িগ্রামের ৩৩ জন, লালমনিরহাটের ১৯ জন, গাইবান্ধার ২৫ জন ও রংপুরের ৭৭ জন। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৪৪৫। শনাক্তের হার ৪০ দশমিক ৭৯।
আর নতুন ১০ জন নিয়ে বিভাগে করোনায় সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫২৯। এর মধ্যে দিনাজপুর জেলার ১৮৯ জন, রংপুরের ১১৪ জন, ঠাকুরগাঁওয়ের ৮৭ জন, পঞ্চগড়ের ২২ জন, নীলফামারীর ৩৮ জন, লালমনিরহাটের ২৭ জন, কুড়িগ্রামের ২৭ জন ও গাইবান্ধার ২৫ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭২ জন।
বৃহস্পতিবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। তিনি বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।