রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৮৫, মৃত্যু ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করেনাভাইরাস
প্রতীকী ছবি

রংপুর বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন মারা গেছেন। একই সঙ্গে ৪৬১ জনের নমুনা পরীক্ষায় সংক্রমণ শনাক্ত হয়েছে ৮৫ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫২ হাজার ৮১৫।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৮ দশমিক ৪৪ শতাংশ। এ সময়ে সুস্থ হয়েছেন ৫১ জন। আজ শনিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত মারা যাওয়া তিনজনের মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলায় একজন করে আছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন ৩ জন নিয়ে বিভাগে করোনায় মৃত ব্যক্তির সংখ্যা ১ হাজার ১৮৩। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩১৭ জন।

এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রংপুরে ২৭৯ জন। ঠাকুরগাঁওয়ে ২৩৮, পঞ্চগড়ে ৭৫, নীলফামারীতে ৮৫, লালমনিরহাটে ৬২, কুড়িগ্রামে ৬৬ ও গাইবান্ধায় ৬১ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে রংপুর জেলায় ২৯, দিনাজপুরে ৩৬, কুড়িগ্রামে ৩, নীলফামারীতে ৪, ঠাকুরগাঁওয়ে ৬, গাইবান্ধায় ৫ ও লালমনিরহাটে ২ জন। পঞ্চগড়ে কেউ শনাক্ত হয়নি।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।