রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
ফাইল ছবি

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৩২৩ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ১৪। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত বিভাগে করোনায় তিনজনের মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৪। এর মধ্যে দিনাজপুরে ৩২২, রংপুরের ২৯১, ঠাকুরগাঁওয়ের ২৪৮, পঞ্চগড়ের ৮০, নীলফামারীর ৮৭, লালমনিরহাটের ৬৬, কুড়িগ্রামের ৬৭ ও গাইবান্ধার ৬৩ জন আছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিতদের মধ্যে রংপুরের ১৯, পঞ্চগড়ের ১২, নীলফামারীর ২, কুড়িগ্রামের ৭, ঠাকুরগাঁওয়ের ১২, দিনাজপুরের ১৪ ও গাইবান্ধার ২ জন আছেন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫৪ হাজার ৫৬৪। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১৫ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, আপাতত করোনা সংক্রমণের হার নিম্নমুখী। এতে জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। এরপরও মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মনে চলা জরুরি।