রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের প্রতীকী ছবি

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৩২ জনের। আজ শনিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দিনাজপুর জেলার ৫ জন, ঠাকুরগাঁওয়ের ৪, গাইবান্ধার ২, পঞ্চগড়, লালমনিরহাট ও রংপুরের ১ জন করে রয়েছেন। একই সময়ে ২ হাজার ৪৬৮ জনের নমুনা পরীক্ষায় ৫৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ৫৬ শতাংশ। এর মধ্যে দিনাজপুর জেলার ২৫৮ জন, ঠাকুরগাঁওয়ের ৯৪, নীলফামারীর ১০, পঞ্চগড়ের ৪২, কুড়িগ্রামের ৩২, লালমনিরহাটের ১২, গাইবান্ধার ২৯ ও ও রংপুরের ৫৫ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৬৯২। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪৬ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন ১৪ জন নিয়ে বিভাগে করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫৫১। এর মধ্যে দিনাজপুর জেলার ১৯৮ জন, রংপুরের ১১৫, কুড়িগ্রামের ২৭, ঠাকুরগাঁওয়ের ৯৩, পঞ্চগড়ের ২৪, নীলফামারীর ৩৮, লালমনিরহাটের ২৯ ও গাইবান্ধার ২৭ জন রয়েছেন।

করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম।