রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ৯ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত) করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ৩ হাজার ৫৫০ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ৯৫৪ জন। সুস্থ হয়েছেন ৫৪৪ জন। আজ বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ ব্যক্তির মধ্যে রংপুর জেলায় সর্বোচ্চ ৩ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম ও দিনাজপুরে ১ জন করে রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৫০ জনের নমুনা পরীক্ষা করে ৯৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুর জেলায় সর্বোচ্চ ২৭২ জন, দিনাজপুরের ১৩৮ জন, কুড়িগ্রামে ৯৩ জন, নীলফামারীতে ৯৬ জন, ঠাকুরগাঁওয়ে ১২০ জন, গাইবান্ধায় ১০৪ জন, পঞ্চগড়ে ১০৫ জন ও লালমনিরহাটে ২৬ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৪৩ হাজার ৯৪০।

স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, নতুন ৯ জন নিয়ে বিভাগে করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৯০২। এর মধ্যে দিনাজপুরে সর্বোচ্চ ২৬৬ জন, রংপুরে ১৯৫ জন, ঠাকুরগাঁওয়ে ১৭৩ জন, পঞ্চগড়ে ৫৫ জন, নীলফামারীতে ৬৪ জন, লালমনিরহাটে ৫৫ জন, কুড়িগ্রামে ৫২ জন ও গাইবান্ধায় ৪২ জন।

এ বিষয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহরুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।