রংপুর মহানগর ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি নূর হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত আটটার দিকে রংপুর শহরের গুপ্তপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী বলেন, নূর হাসানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
নূর হাসানের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
নূর হাসান শহরের হাজীপাড়া চামড়াপট্টি এলাকার বাসিন্দা।
পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর নূর হাসান দলীয় কার্যালয় থেকে বের হওয়ার পর গুপ্তপাড়া থেকে পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁকে থানায় নিয়ে গ্রেপ্তার দেখানো হয়। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।