রংপুরে গাঁজাসহ ইউপি সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটক
প্রতীকী ছবি

রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মহুবুল ইসলামকে (৪২) গাঁজাসহ আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ইউনিয়নের কেশবপুর মাঠপাড়ার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

আটক মহুবুল ইসলাম সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।

রংপুর সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর মাঠপাড়া এলাকায় ইউপি সদস্য মহুবুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনে মামলা করা হবে।