রংপুরে গাছের নিচে পাওয়া গেল মেয়ে নবজাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবজাতক
প্রতীকী ছবি

রংপুর নগরের মুন্সিপাড়ার কেরামতিয়া মসজিদের মাঠে গাছের নিচ থেকে এক মেয়ে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা দেড়টার দিকে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ নবজাতককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নবজাতকটি এখন সুস্থ।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রাজিবুজ্জামান বসুনিয়া প্রথম আলোকে বলেন, আজ বেলা একটার দিকে কেরামতিয়া মসজিদের মাঠে গাছের নিচে কাপড়ে মোড়ানো মেয়ে নবজাতককে দেখে স্থানীয় লোকজন পুলিশকে ফোন করেন। পরে পুলিশ নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নবজাতককে কে, কখন, কেন এখানে ফেলে রেখে গেছে; তা এখনো জানা যায়নি। নবজাতকের ঠোঁটের ওপরের অংশে জন্মগত দাগ রয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক রেজাউল করিম বলেন, নবজাতককে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। নবজাতকটি এখন সুস্থ।