রংপুরে সিপিবির নতুন কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রংপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। মুক্তিযোদ্ধা আফজালুর রহমানকে সভাপতি ও শাহীন রহমানকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতি ও শুক্রবার দুই দিনব্যাপী সম্মেলন শেষে গতকাল শনিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটির কথা জানানো হয়।
এদিকে বৃহস্পতিবার টাউন হল চত্বরে উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েক। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন।
শুক্রবার দিনব্যাপী রংপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কাউন্সিল অধিবেশন হয়।