রংপুরে ২২ জন মনোনীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরে মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্তির জন্য ৩২৮ জন আবেদনকারীর মধ্যে প্রাথমিকভাবে সর্বসম্মতিক্রমে ২২ জনকে মনোনীত করেছে রংপুর মহানগর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি। গতকাল শনিবার বিকেলে মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে যাচাই-বাছাই কমিটির সভাপতি মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সদরুল আলম লিখিত বক্তব্যে উল্লেখ করেন, দালিলিক ও সাক্ষ্য-প্রমাণ সঠিক না থাকায় ৯৭ জনের আবেদন নামঞ্জুর ও ১৮ জনের দ্বিধাবিভক্তি তালিকা তৈরি করা হয়। বাকি ১৯১ জন আবেদনকারী যাচাই-বাছাইয়ের সময় উপস্থিত না হওয়ায় তাঁদের আবেদনপত্র বাতিল করা হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রংপুর মহানগর যাচাই-বাছাই কমিটি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) নির্দেশিকা অনুসরণ করে যাচাই-বাছাই সম্পন্ন করেছে, যেখানেঅমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ ছিল না।