রণজিৎ বিশ্বাসের শেষকৃত্য সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক জ্যেষ্ঠ সচিব ও লেখক রণজিৎ কুমার বিশ্বাসের শেষকৃত্য তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা গ্রামে পারিবারিক শ্মশানে সম্পন্ন হয়েছে। গতকাল রোববার রাতে পারিবারিক শ্মশানে তাঁকে দাহ করা হয়।
গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে তিনি মারা যান। গতকাল তাঁর একমাত্র মেয়ে উপমা বিশ্বাস কানাডা থেকে দেশে ফেরার পর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। রাতে সেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।