রণদাপ্রসাদ সাহা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করলেন ৯ বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণদাপ্রসাদ সাহা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন সুপ্রিম কোর্টের নয়জন বিচারপতি।
ছবি: সংগৃহীত

রণদাপ্রসাদ সাহা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের নয়জন বিচারপতি। গত শুক্রবার সকালে সংশ্লিষ্ট বিচারপতিরা নারায়ণগঞ্জে পৌঁছালে তাঁদের শুভেচ্ছা জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রণদাপ্রসাদ সাহা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চা–চক্রের পর বিচারপতিরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখেন। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন রণদাপ্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনীন্দ্র কুমার রায় ও রেজিস্ট্রার সরকার হীরেন্দ্র চন্দ্র প্রমুখ।

এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখার আগে শুক্রবার সকালে নারায়ণগঞ্জের খানপুরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান কার্যালয় পরিদর্শন করেন সংশ্লিষ্ট বিচারপতিরা।