রমজান মাসে সারা দিন বেচাবিক্রি করতে চান হকাররা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র রমজান মাসে সারা দিন বেচাবিক্রি করতে দেওয়াসহ বিভিন্ন দাবিতে গণ-অনশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ। গতকাল রোববার বাংলাদেশ হকার্স ইউনিয়নসহ ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের উদ্যাগে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।