রমনায় পুলিশের 'ব্লক রেইড'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রমনা থানার নয়াটোলা বস্তিতে পুলিশ গতকাল বুধবার রাতে জঙ্গি ধরতে ‘ব্লক রেইড’ চালিয়েছে। তবে অভিযানে কেউ আটক হয়নি।
রমনা থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসেন গতকাল রাতে জানান, রাত ১০টায় নয়াটোলার ১২ নম্বর বস্তিতে জঙ্গি ও সন্ত্রাসী ধরতে অভিযান চালানো হয়। ঘণ্টাব্যাপী অভিযানে কেউ আটক হয়নি।
এর আগে পুলিশ গত মঙ্গলবার রাতভর মোহাম্মদপুর এলাকায় সাঁড়াশি অভিযান চালালেও কেউ আটক হয়নি।
পুলিশ কর্মকর্তারা জানান, গুলশানে জঙ্গি হামলার পর রাজধানীর সন্দেহভাজন মেস ও বাড়িতে ব্লক রেইড চালানোর নির্দেশ দেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এর অংশ হিসেবেই প্রায় প্রতিদিন রাজধানীতে ব্লক রেইড চালানো হচ্ছে।