রাউজান ক্লাবের উদ্যোগে হালিমা খাতুন স্মরণে সভা

রাউজান ক্লাব সভাপতি মোহাম্মদ ওমর ফারুকের মা হালিমা খাতুনের স্মরণানুষ্ঠান ও আলোচনা সভা ৬ ডিসেম্বর বিকেলে স্থানীয় একটি হোটেলের মিলনায়তনে ক্লাবের আজীবন সদস্য এস এম সিরাজুদ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক গিয়াস উদ্দিন তালুকদার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ ইফতেখার আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক জাহেদ আলী চৌধুরী, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক দেলওয়ার হোসেন আনসারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিকুল আলম, আইনজীবী শফিকুল ইসলাম, রাউজান ক্লাব লন্ডন ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ আলমগীর, মো. হাশেম চৌধুরী, অধ্যাপক আলেয়া চৌধুরী, মুহম্মদ মাসুম চৌধুরী, রাউজান আর আর এ সি মডেল ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভাপতি মোহাম্মদ আবু তাহের ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বকর সিদ্দিকী। বিজ্ঞপ্তি।