রাউজানে মোটরসাইকেলের ধাক্কায় মারা গেলেন এক্সকাভেটরচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চট্টগ্রামের রাউজানে মোটরসাইকেলের ধাক্কায় আহত হওয়ার এক দিন পর চিকিৎসাধীন অবস্থায় এক্সকাভেটরচালকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান পৌরসভার বাইন্যাপুকুরপাড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় তিনি আহত হন।

নিহত ওই ব্যক্তির নাম বাদল নাথ (৪০)। তিনি রাউজান সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নাথপাড়ার দেজন্দ্র লাল নাথের ছেলে।

রাউজান সদরের ইউপি সদস্য মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাদল নাথ পৌরসভার বাইন্যাপুকুরপাড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল এসে তাঁকে ধাক্কা দেয়। এরপর বাদলকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তাঁর মৃত্যু হয়েছে।