রাউজানে ৫৮ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজানে ৫৮ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল বুধবার রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে। এ নিয়ে উপজেলায় কোভিডে আক্রান্তের সংখ্যা ১১৭।

গত সোমবার ২৬ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের শরীরে করোনা ধরা পড়ে। এটি উপজেলায় এক দিনে সর্বোচ্চ আক্রান্তের ঘটনা ছিল।
রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর আলম দীন বলেন, ৫৮ জনের নমুনায় ১৭ জনের করোনা শনাক্তের ঘটনাটি আতঙ্কের।
রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৪, ১৫ ও ১৬ জুন—তিন দিনে রাউজানের ৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মোট ১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির জানান, আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে। পাশাপাশি চিকিৎসা, খাদ্যসহায়তাও দেওয়া হচ্ছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।