ডাচ্–বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের রাঙামাটি অঞ্চলের নিবন্ধন চলছে। নিবন্ধন করার শেষ সময় ৮ জানুয়ারি।
১৫ জানুয়ারি রাঙামাটির কাঁঠালতলির লেকার্স পাবলিক স্কুল ও কলেজ প্রাঙ্গণে গণিত উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ৬০০ ছাত্রছাত্রীর অংশগ্রহণের সুযোগ রয়েছে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি ‘প্রাইমারি’, ষষ্ঠ থেকে অষ্টম ‘জুনিয়র’, নবম থেকে এসএসসি পরীক্ষার্থী ‘সেকেন্ডারি’ এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা ‘হায়ার সেকেন্ডারি’ বিভাগে নিবন্ধন করতে পারবে।
প্রথম আলো রাঙামাটি অফিসে (বই একাডেমির ওপরের তলা, বনরূপা, (রাঙামাটি) প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিবন্ধন করা যাবে।
গণিত উৎসবে প্রতিবছরের মতো এ বছরও দেশের খ্যাতনামা গণিতবিদ ও বিজ্ঞানীরা ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। বিস্তারিত জানা যাবে মুঠোফোনে (০১৫৫০৬০৯৩০৪ ও ০১৮২০৩৫৮৫৩০)।