রাঙ্গাবালীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক মাদ্রাসাছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে গতকাল শুক্রবার মামলা হয়েছে। গত বৃহস্পতিবারের এ ঘটনায় ছাত্রীর দাদা বাদী হয়ে রাঙ্গাবালী থানায় মামলাটি করেন।
মামলায় আবু সালেহ (৩৮) নামের স্থানীয় এক তরুণকে আাসামি করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছাত্রী বাড়ির পাশে তাদের গৃহপালিত ছাগল ও ভেড়া আনতে যায়। এ সময় আবু সালেহ ওই ছাত্রীকে খালের ধারে নিয়ে ধর্ষণ করেন। মেয়েটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে। আবু সালেহকে ধরতে গেলে ধস্তাধস্তি করে তিনি সেখান থেকে পালিয়ে যান।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলায় একমাত্র অভিযুক্ত আবু সালেহকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।