রাজবাড়ীতে ঢাকাফেরত যুবকের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজবাড়ীতে আরেকজনের (৩০) করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা থেকে আসা তাঁর নমুনা পরীক্ষার ফলে এ তথ্য জানা গেছে। তাঁর বাড়ি রাজবাড়ী সদরে। তিনি ঢাকায় একটি প্যাথলজি ল্যাবে চাকরি করতেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ওই যুবক সপ্তাহখানেক আগে জ্বর নিয়ে বাড়িতে ফেরেন। এরপর গত শনিবার তাঁর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ নমুনা পরীক্ষার ফলাফলে জানা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

জেলার সিভিল সার্জন মো. নুরুল ইসলাম বলেন, করোনাভাইরাসে আক্রান্ত যুবককে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশনে নিয়ে আসা হয়েছে। তাঁকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

রাজবাড়ীতে এখন পর্যন্ত ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ছয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। দুজনের বাড়ি চট্টগ্রাম ও টাঙ্গাইলে। তাঁরা সেখানে গিয়ে চিকিৎসাসেবা নিচ্ছেন। অন্যরা সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।