রাজবাড়ীতে মহাসড়ক পার হওয়ার সময় প্রাণ হারালেন বৃদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। তাঁর নাম জহুরা বেগম (৬০)। তিনি কল্যাণপুর গ্রামের মহির উদ্দিন খানের স্ত্রী। ওই এলাকায় বৃহস্পতিবার সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশেই জহুরা বেগমের বাড়ি। সকালে তিনি বাড়ির সামনে দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দৌলতদিয়া ঘাটগামী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, সড়ক দুর্ঘটনার পর মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে মোটরসাইকেলের আরোহী পালিয়ে গেছেন। এ বিষয়ে হাইওয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে।