রাজশাহী ক্যাডেটের ৫০ বছর পূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী ক্যাডেট কলেজের ৫০ বছর পূর্তি ও ১২তম পুনর্মিলনী উপলক্ষে গতকাল শনিবার ক্যাডেট কলেজ প্রাঙ্গণে সিরিমনিয়াল প্যারেড অনুষ্ঠিত হয়। ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন (ওরকা) এই অনুষ্ঠানের আয়োজন করে।
সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক প্রধান অতিথি হিসেবে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে সেনাপ্রধান রাজশাহী ক্যাডেট কলেজে পৌঁছালে কলেজের অধ্যক্ষ কর্নেল মো. হাবিব উল্লাহ তাঁকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে বিচারপতি, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক সাবেক ক্যাডেটরা উপস্থিত ছিলেন।
রাজশাহী ক্যাডেট কলেজের সুবর্ণজয়ন্তী এবং পুনর্মিলনীর তিন দিনব্যাপী এই অনুষ্ঠান গত বৃহস্পতিবার ক্যাডেট কলেজ প্রাঙ্গণে শুরু হয়। আইএসপিআর