রাজশাহী জেলায় আরও আটজনের করোনা শনাক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী জেলায় এক দিনে আরও আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল বুধবার রাজশাহী মেডিকেল কলেজে প্রথম ল্যাবে দুজন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত দ্বিতীয় ল্যাবে ছয়জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে (কোভিড–১৯) আক্রান্ত রোগীর সংখ্যা ৩২।
আজ বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ নওশাদ আলী প্রথম ল্যাবে নমুনা পরীক্ষায় দুজন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস দ্বিতীয় ল্যাবে ছয়জনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, করোনায় নতুন আক্রান্ত আটজনের মধ্যে চারজন রাজশাহী মহানগরের বাসিন্দা। এ ছাড়া তানোর উপজেলার দুজন, বাঘা উপজেলার একজন ও মোহনপুর উপজেলায় একজন রয়েছেন।
প্রসঙ্গত, রাজশাহী জেলায় গত ১২ এপ্রিল প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হন।