রাজশাহী নগর পুলিশের অভিযানে আটক ৬৮
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ৬৮ জনকে আটক করা হয়েছে। রাজশাহী নগর থানা-পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাঁদের আটক করে।
আজ শুক্রবার সকালে নগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টার এই অভিযানে নগরে বোয়ালিয়া মডেল থানার ১২ জন, রাজপাড়া থানার ১০ জন, চন্দ্রিমা থানার ২ জন, মতিহার থানার ৬ জন, কাটাখালী থানার ৪ জন, এয়ারপোর্ট থানার ২ জন, বেলপুকুর থানার ৪ জন, পবা থানার ২ জন, শাহমখদুম থানার ৪ জন, কাশিয়াডাঙ্গা থানার ২ জন ও দামকুড়া থানার ৬ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া নগর গোয়েন্দা পুলিশ ১৪ জনকে আটক করেছে।
আটক ব্যক্তিদের মধ্যে ১৯ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। ১৪ জনকে মাদকদ্রব্যসহ আটক করা হয়। এ ছাড়া বিভিন্ন অপরাধে ৩৫ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।