রাজশাহী নগরে আরও নয়জনের করোনা শনাক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরে নতুন করে আরও নয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নগরের করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৫৮। আজ বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একজন ল্যাব কর্মী, একজন আইনজীবী, দুজন পুলিশ সদস্য রয়েছেন।
রাজশাহীর সিভিল সার্জন এনামুল হক বলেন, আরও নয়জনের করোনা সংক্রমিত হওয়ায় নগরের করোনা রোগীর সংখ্যা হলো ৫৮।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, রাজশাহী নগরে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয় গত ১৫ মে। ৩১ মে পর্যন্ত এই নগরে করোনায় আক্রান্ত হন নয়জন। যাঁদের দু-একজন বাদে সবাই ঢাকাফেরত ছিলেন। কিন্তু ১ জুন থেকে এই নগরে রোগীর সংখ্যা বাড়তে থাকে। যাঁদের বেশির ভাগ রাজশাহীতেই অবস্থান করছিলেন।