রাজশাহী বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ১৬ হাজার ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা
ছবি: রয়টার্স

রাজশাহী বিভাগের আট জেলায় করোনা শনাক্তের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। এ ছাড়া বিভাগের সাত জেলায় গত ২৪ ঘণ্টায় ১৬০ জনের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মারা গেছেন তিনজন আর সুস্থ হয়েছেন ১৫৩ জন।
আজ বুধবার এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক গোপেন্দ্রনাথ আচার্য এ তথ্য জানিয়েছেন।

গোপেন্দ্রনাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে রাজশাহীতে ৩৬ জন, চাঁপাইনবাবগঞ্জে একজন, নওগাঁয় ৩১ জন, নাটোরে ১৪ জন, জয়পুরহাটে ২৩ জন, বগুড়ায় ৪২ জন ও সিরাজগঞ্জে ১৩ জন। বিভাগে মোট সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ১০২ জন। বিভাগে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৫ হাজার ৯৩৯ জন, রাজশাহীতে ৪ হাজার ১৪৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৬১৯ জন, নওগাঁয় ১ হাজার ৮৭ জন, নাটোরে ৭৩৯ জন, জয়পুরহাটে ৮৮৩ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৭৭৩ জন এবং পাবনায় ৯১৬ জন রোগী রয়েছে।

এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২২৪ জন। এর মধ্যে বগুড়ায় ১৩৪ জন, রাজশাহীতে ৩৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ১১ জন, নওগাঁয় ১৫ জন, নাটোরে তিনজন, জয়পুরহাটে চারজন, সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে এ রোগে।

বিভাগে সুস্থ হয়েছেন ১০ হাজার ৯১০ জন। এর মধ্যে বগুড়ায় ৪ হাজার ৭৯৭ জন, রাজশাহীতে ২ হাজার ৪৪৯, চাঁপাইনবাবগঞ্জে ৩৯৮ জন, নওগাঁয় ৯৩১ জন, নাটোরে ৪২১ জন, জয়পুরহাটে ২১৭ জন, সিরাজগঞ্জে ৮৯৩ জন ও পাবনায় ৮০৪ জন।