রাজশাহী বিভাগে করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এই সময়ে নতুন করে ১১৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আজ বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাবিবুল আহসান তালুকদারের পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, গতকাল বুধবার (১৯ মে) সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে বগুড়া, নওগাঁ ও পাবনায় একজন করে মোট তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে বিভাগের ৮ জেলায় ৫২০ জনের মৃত্যু হলো।

এর মধ্যে সর্বোচ্চ ৩০৮ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ জন মারা গেছেন রাজশাহীতে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ২২ জন, নওগাঁয় ৩৭ জন, নাটোরে ২০ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন ও পাবনায় ২২ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে মোট ১১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩২ জন শনাক্ত হয়েছে রাজশাহীতে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৬ জন, নওগাঁয় ১৫ জন, নাটোরে ৪ জন, জয়পুরহাটে ২ জন, বগুড়ায় ২২ জন, সিরাজগঞ্জে ২৫ জন এবং পাবনায় ১১ জন। এ নিয়ে বিভাগের ৮ জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৩৩০। পাশাপাশি সুস্থ হয়েছেন ৩০ হাজার ৪৭৬ জন।