রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রাজশাহী জেলার ৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ২, নাটোরের ১ ও নওগাঁর ১ জন রয়েছেন। এর মধ্যে ৫ জন করোনায় ও ৭ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এর আগের ২৪ ঘণ্টায় একই হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছেন ২৫ জন। আজ বুধবার হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৩ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৫৫ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় দুটি ল্যাবে রাজশাহীর ৩৯৩ জনের নমুনা পরীক্ষায় ১২৬ জনের করেনা শানাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক শূন্য ৬ শতাংশ। নওগাঁর ২৪৬টি নমুনা পরীক্ষা করে পজিটিভ এসেছে ১২০। শনাক্তের হার ৪৮ দশমিক ৭৮ শতাংশ।