রাজশাহীতে আবারও নরকঙ্কাল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরের ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে আটটি নরকঙ্কাল উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল শনিবার সকালে ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এসব নরকঙ্কাল উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
১ বিজিবি রাজশাহীর অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল সোহেল উদ্দিন পাঠান বলেন, মাজারদিয়া সীমান্ত ফাঁড়ির একটি নিয়মিত টহল দলের কমান্ডার হাবিলদার নজরুল ইসলামের নেতৃত্বে ঘোষপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুটি ব্যাগে রাখা আটটি নরকঙ্কাল জব্দ করা হয়। এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর রাজপাড়া থানার চর মাজারদিয়া পূর্বপাড়া এলাকা থেকে ১১টি খুলিসহ কঙ্কালের বিভিন্ন টুকরা উদ্ধার করেন বিজিবি সদস্যরা।