রাজশাহীতে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহীতে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল নয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারা যাওয়া ওই বৃদ্ধের নাম আইজ উদ্দিন (৭২)। তাঁর বাড়ি রাজশাহী নগরের মহিষবাথান এলাকায়। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, আইজ উদ্দিনের করোনার উপসর্গ ছিল। শ্বাসকষ্ট থাকায় তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। নমুনা পরীক্ষার আগেই আজ সকালে তিনি মারা গেলেন। মৃত্যুর পর তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাঁর লাশ দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে।