রাজশাহীতে করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ১১ আগস্ট মুক্তিযোদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
ছবি: রয়টার্স

রাজশাহীতে করোনাভাইরাসের সংক্রমণে এক মুক্তিযোদ্ধার (৭০) মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান।

ওই মুক্তিযোদ্ধার নাতি বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ১১ আগস্ট মুক্তিযোদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। সোমবার সেখানেই তিনি মারা যান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, মুক্তিযোদ্ধার মৃত্যুর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে। তাদের স্বেচ্ছাসেবকেরা স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের ব্যবস্থা করেছেন।