রাজশাহীতে পুনঃনিরীক্ষণে পাস করল ৩৩ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ৩৩ জন অকৃতকার্য শিক্ষার্থী পাস করেছে। এ ছাড়া ২৭৬ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

গতকাল শনিবার দুপুর তিনটার দিকে রাজশাহী শিক্ষাবোর্ড পুনঃনিরীক্ষণের এ ফলাফল প্রকাশ করে।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছিল ১৫ হাজার ১৭৩ জন শিক্ষার্থী। তারা ৩০ হাজার ২৩১টি বিষয়ের ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে। এসএসসির ফলাফল প্রকাশের পর গত ৭ মে থেকে ১৩ মে পর্যন্ত পুনর্নিরীক্ষণের জন্য এসব আবেদন গ্রহণ করা হয়।