রাজশাহীতে বন্ধুসভার বইমেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে গতকাল বুধবার প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। বিকেলে নগরের কেদুরমোড় এলাকায় অবস্থিত ‘অনন্যা শিশু শিক্ষালয়’ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন কবি ও কবিতার সংগঠন কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামাণিক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি আরিফুল হক কুমার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রহমান রাজু, কামরুল বাহার ও শামীম হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজশাহী বন্ধুসভার বন্ধু ফারুক হোসেন। বইমেলার স্টল প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।