রাজশাহীতে মাসব্যাপী পুষ্প প্রদর্শনীর উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরের শিরোইল উদ্যানে গতকাল থেকে শুরু হয়েছে পুষ্প প্রদর্শনী। উদ্যানে ঘুরে ঘুরে বিভিন্ন জাতের ফুল দেখছেন দর্শনার্থীরা l প্রথম আলো
রাজশাহী নগরের শিরোইল উদ্যানে গতকাল থেকে শুরু হয়েছে পুষ্প প্রদর্শনী। উদ্যানে ঘুরে ঘুরে বিভিন্ন জাতের ফুল দেখছেন দর্শনার্থীরা l প্রথম আলো

রাজশাহী সিটি করপোরেশনের শিরোইল উদ্যানে গতকাল মাসব্যাপী পুষ্প প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম। এ সময় রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার (বোয়ালিয়া জোন) ইবনে মিজান, সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম, বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

সবার জন্য উন্মুক্ত মাসব্যাপী ফুলের এ প্রদর্শনীতে প্রতিদিন সকাল আটটা থেকে বেলা দুইটা এবং বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উদ্যান খোলা থাকবে। প্রদর্শনীতে গোলাপ, চন্দ্রমল্লিকা,øডানথাস, অ্যান্টিনিয়াম, চায়না গাঁদা, হাইব্রিড ডালিয়া, সাফারি গাঁদা, জিনিয়া, জবা, স্টার, বাগানবিলাসসহ বিভিন্ন প্রজাতির অসংখ্য ফুল দেখা যাবে।