রাজশাহীতে মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে কাশিয়াডাঙ্গার শায়েরগাছা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান (৫৫)। তিনি কাশিয়াডাঙ্গা রায়পাড়া এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে। তিনি রায়পাড়া রেলক্রসিং মসজিদের ইমাম এবং একই এলাকার আলীগঞ্জ মাদ্রাসার শিক্ষক।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় মিজানুর ওই এলাকায় মোটরসাইকেলে করে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে তিনি নিহত হন। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নগরের কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, এ ঘটনায় নিহত মিজানুরের স্ত্রী রাতেই মামলা করেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ হস্তান্তর করা হয়েছে।