রাজশাহীতে স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফানুস উড়িয়ে রাজশাহীতে চার দিনব্যাপী স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হকসহ অন্য অতিথিরা। গতকাল সন্ধ্যা ছয়টায় নগরের পাঠানপাড়া লালন মঞ্চ থেকে ছবিটি তোলা l প্রথম আলো

‘মুক্ত চলচ্চিত্র মুক্ত প্রকাশ’ স্লোগান সামনে রেখে রাজশাহীতে শুরু হয়েছে চার দিনব্যাপী ১৪তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। গতকাল শনিবার সন্ধ্যায় নগরের পাঠানপাড়া পদ্মারপাড়ে অবস্থিত লালন মঞ্চে ফানুস উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।

রাজশাহী চলচ্চিত্র সংসদের সভাপতি আহসান কবীর লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর ঋত্বিক ঘটক চলচ্চিত্র সংসদের সভাপতি এফ এম এ জাহিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি সাজ্জাদ বকুল।
এ ছাড়া বক্তব্য দেন রাজশাহী চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক জাবীদ অপু ও উৎসব পরিচালক শাহারিয়ার চয়ন।