রাজশাহীতে হাসপাতালের চিকিৎসক-নার্স কোভিডে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক, এক নার্স, ওই নার্সের বোন ও বোনের মেয়ে কোডিভ-১৯–এ আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষার প্রতিবেদনে সোমবার তাঁদের করোনা শনাক্ত হয়েছে।

মোহনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুল কবির প্রথম আলোকে বলেন, তাঁদের হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা নাফিজ ইমতিয়াজ, নিজিয়া সিদ্দিক ও নার্স রুমিয়া খাতুন, তাঁর বোন ও বোনের মেয়ে কোভিড-১৯–এ আক্রান্ত হয়েছেন। তিনি আরও বলেন, তাঁদের হাসপাতালের প্রধান সহকারী গোলনাহারের স্বামী মাদ্রাসাশিক্ষক লুৎফর রহমান গত ৯ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। হাসপাতালে লুৎফর রহমানকে চিকিৎসা দিতে গিয়ে তাঁরা সংস্পর্শে এসে করোনায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

চিকিৎসক আরিফুল কবির বলেন, তিন দিন ধরে তাঁর জ্বর। দুই চিকিৎসক ও নার্স কোভিডে আক্রান্তের ঘটনায় তিনি আশঙ্কা করছেন তাঁর নিজেরও করোনা পজিটিভ হতে পারে। তিনি নমুনা পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন।