রাজাপুরে নদী থেকে শিশুর গলিত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদী থেকে অজ্ঞাতনামা এক মেয়েশিশুর গলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চল্লিশ কাহনিয়া এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। তবে তার নাম–পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, বিষখালী নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শিশুটির বয়স আনুমানিক ৮-৯ বছর। তার শরীরের মাংস পচে পোকা ধরেছে। ১৫-২০ দিন আগের লাশ হতে পারে বলে পুলিশের ধারণা।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, লাশের পরিচয় জানার চেষ্টা চলছে। একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করে লাশ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে।