রাজাপুরে বাল্যবিবাহ বন্ধ, কনের মা ও বরকে অর্থদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহ
প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে এক কলেজছাত্রীর (১৬) বাল্যবিবাহ বন্ধ করেছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বর ও কনের মাকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকের ঘটনা এটি।

স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার মঠবাড়ি ইউনিয়নের একটি গ্রামে এক কিশোরীর বিয়ের আয়োজনের খবর গোপন মাধ্যমে পেয়ে উপজেলা প্রশাসন তা বন্ধের উদ্যোগ নেয়। গতকাল রাত সাড়ে ১১টার দিকে বিয়েবাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোক্তার হোসেন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান।

গতকাল রাত সাড়ে ১১টার দিকে বিয়েবাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোক্তার হোসেন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান।

এ সময় বাল্যবিবাহ আয়োজনের সত্যতা পান ইউএনও। তিনি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হিসেবে বিয়েটি বন্ধ করে দেন। পাশাপাশি বাল্যবিবাহ আয়োজনের অপরাধে বর মো. আজিজুল হককে (২৫) ১০ হাজার টাকা এবং কনের মাকে (৩৫) ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। পরে জরিমানার টাকা আদায় করে মুচলেকা দিয়ে তাঁরা ছাড়া পান।

ইউএনও মো. মোক্তার হোসেন, করোনাকালে স্কুল-কলেজ বন্ধ থাকার সুযোগে অভিভাবকদের মধ্যে বাল্যবিবাহ দেওয়ার প্রবণতা বেড়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাল্যবিবাহ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।