রামুতে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজারের রামুর গর্জনিয়ায় বন্য হাতির আক্রমণে আবদুল মাবুদ (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে গর্জনিয়া ইউনিয়নের বেলতলী ঝরনামুখ এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া আবদুল মাবুদ বেলতলী গ্রামের মৃত মো.খলিলের ছেলে।

হাতির আক্রমণে কৃষকের মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন গর্জনিয়া পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম চৌধুরী। এ বিষয়ে তিনি বলেন, সকাল নয়টার দিকে একটি বন্য হাতি জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে। আবদুল মাবুদ রাস্তা পার হওয়ার সময় হাতিটি শুড় দিয়ে তাঁকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে হাতিটি সেখান থেকে চলে যাওয়ার পর তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা বলেন, আবদুল মাবুদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।