রাস্তা খুঁড়ে রেখেছেন ঠিকাদার, দুর্ভোগ

২০২০ সালে বৌবাজার-রামপুরা সড়কের কাজ শুরু হয়। ওই বছরের ডিসেম্বরে কাজ শেষ করার কথা ছিল।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের ১৭ নম্বর ওয়ার্ডের ভগিবালাপাড়া এলাকায় সংস্কারের জন্য সড়ক খুঁড়ে রাখায় দুর্ভোগ পোহাচ্ছে মানুষ
ছবি: প্রথম আলো

রংপুর নগরের ভগিবালাপাড়ার বৌবাজার এলাকা থেকে রামপুরা পর্যন্ত প্রায় সোয়া কিলোমিটার সড়ক খোঁড়াখুঁড়ি করে রাখা হয়েছে। প্রায় দুই মাসের অধিক সময় ধরে ঠিকাদার কাজ বন্ধ করে সড়ক এভাবে ফেলে রাখায় দুর্ভোগ পোহাচ্ছে নগরের ১০ হাজার মানুষ।

রংপুর নগরের ১৭ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়েছে বৌবাজার-রামপুরা সড়ক। সড়কের পাশে অন্য একজন ঠিকাদারের নালার নির্মাণকাজ প্রায় শেষ। কিন্তু সড়কের ওপর মাটি পড়ে থাকায় এবং খোঁড়াখুঁড়ির কারণে এ সড়ক দিয়ে অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। লোকজন কোনোরকমে হেঁটে চলাচল করছে।

স্থানীয় ভুক্তভোগী জনগণ জানায়, এ সড়কের পাশে রামপুরা, ভগি, বালাপাড়া, খলিফাপাড়া, বৌবাজার মহল্লার প্রায় ১০ হাজার পরিবার বাস করেন। একই সঙ্গে সড়কের দুই পাশে দোকানপাটসহ ব্যবসাপ্রতিষ্ঠানও আছে। কিন্তু সড়ক খোঁড়াখুঁড়ি করে রাখায় ওই পাঁচ এলাকার মানুষের পাশাপাশি ব্যবসায়ীদেরও সমস্যা হচ্ছে।

সিটি করপোরেশন সূত্র জানায়, প্রায় এক কোটি টাকা ব্যয়ে ২০২০ সালের জুনে বৌবাজার-রামপুরা সড়ক নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। দরপত্র অনুযায়ী কাজ পান তমা কনস্ট্রাকশন। এটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ওই বছর ডিসেম্বরে। কিন্তু এ সময়ের মধ্যে কাজ শুরু না করায় পরে কাজের সময় বাড়িয়ে গত বছর জুন করা হয়। কিন্তু সেই সময়ের মধ্যে সড়ক খোঁড়াখুঁড়ি করে রাখা ছাড়া আর কোনো কাজ হয়নি। তা-ও আবার গত তিন মাস থেকে বন্ধ।

সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আজম আলী পবলেন, ‘মানুষের দুর্ভোগ দেখলে আমাদেরই কষ্ট লাগে। তমা নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে কাজ শেষ করার তাগাদা দেওয়া হয়েছে গত মাসে। খুব শিগগির এ রাস্তার নির্মাণকাজ শুরু হবে।